ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল ষাট বছরের বৃদ্ধা!

admin
মে ১, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে :

ফরিদপুরের সালথায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফরিদপুরের বোয়ালমারীতে ৬ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। বোয়ালমারী উপজেলার লংকারচর গ্রামের আনন্দ মন্ডল (৬০) নামে এক বৃদ্ধার বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ওই স্কুলছাত্রীটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ালেখা করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও ধর্ষণের শিকার ওই পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ওই স্কুলছাত্রীকে আম ও ২০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বৃদ্ধা আনন্দ গোলদার। পরে নির্জন একটি ভিটায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের পরে স্থানীয় একটি কিনিক্লে ভর্তি করে। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পরিবার।

বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার এস,আই সজিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ভিকটিমের বাড়িতে গিয়েছিলাম। এব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে বোয়ালমারী থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটা মিটিংয়ে আছি পরে কথা বলছি।

স/এষ্