বিশেষ প্রতিনিধি : বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরের উদ্দেশ্য দেশ ত্যাগের আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর দাওয়াতে গনবভবনে যান স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এবং ক্রিকেট দলের কোচিও স্টাফ ও বিসিবির কর্মকর্তারা।
সেখানে বিশ্বকাপে ক্রিকেটারদের নিজেদের উপর আত্মবিশ্বাস রেখে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ক্রিকেটারদের খেলার অবসরে যে কোনো প্রয়োজনে তাকে ফোন দেয়ার পরামর্শও দিয়েছেন শেখ হাসিনা। আজ না হলেও কাল, একদিন না একদিন বিশ্বকাপ জিতবেই বাংলাদেশ, ক্রিকেটারদের নিজের এমন বিশ্বাসের কথাও জানান শেখ হাসিনা।
বিসিবি, কোচ ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এসময় প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের কোনো চাপ দেয়া যাবে না। ওদের নিজেদের মতো খেলতে দিন। ওরা আত্মবিশ্বাস নিয়ে খেললে জয় আসবে।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে গণভবনে যান ক্রিকেটাররা। সেখানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ক্রিকেট দলের সদস্যদের সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খান। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্রিকেটারদের মধ্যে যারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন তারা হচ্ছেন-
মাশরাফি বিন মোর্ত্তজা (ক্যাপ্টেন), সাকিব আল হাসান (ভাইস-ক্যাপ্টেন), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
বোর্ড অব ডিরেক্টরস অ্যান্ড অফিসিয়ালসদের মধ্যে রয়েছেন:
সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি, পরিচালক- মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল ইসলাম, নাইমুর রহমান দুর্জয় (এমপি), মনজুর কাদের, এজেএম নাসের উদ্দিন, আকরাম খান, কাজি ইনাম আহমেদ, এসকে সোহেল, সাইফুল আলম স্বপন চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আলমগীর খান, সাইফুল আলম চৌধুরী নাদেল, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মো. এনায়েত হোসেন সিরাজ, সৈয়দ আশফাকুল আলম, মোহাম্মদ জালাল ইউনুস, লোকমান হোসাইন ভূইঁয়া, গাজী গোলাম মুর্তজা, মো. হানিফ ভূইঁয়া, তানজিল চৌধুরী, নাজিব আহমেদ, শওকত আজিজ রাসেল, নিজাম উদ্দিন চৌধুরী (প্রধান নির্বাহী), তৌহিদ মাহমুদ (পিএস বিসিবি সভাপতি), মোহাম্মদ আলমগীর (পলিটিক্যাল সেক্রেটারি বিসিবি সভাপতি), কাউসার আজম (অ্যাসিসটেন্ট ম্যানেজার লজিস্টিক)।
ব্যবস্থাপনা দফতর থেকে রয়েছেন:
খালেদ মাহমুদ সুজন (বিশ্বকাপ টিম ম্যানেজার), মিনহাজুল আবেদীন নান্নু (ত্রিদেশীয় সিরিজের টিম ম্যানেজার), স্টিভ রোডস (প্রধান কোচ), কোর্টনি ওয়ালশ (পেস বোলিং কোচ), ম্যাকেঞ্জি (ব্যাটিং পরামর্শক), সুনীল যোশি (স্পিন বোলিং পরামর্শক), রায়ান কুক (ফিল্ডিং পরামর্শক), মারিও সুরেশ ভিলভারায়ান, তিহান চন্দ্রমোহন, শ্রী নিবাস চন্দ্র শেখর, মেজর হুসাইন ইমাম (নিরাপত্তা ম্যানেজার), মেজর আবু হুমায়ুন মোরশেদ (নিরাপত্তা ম্যানেজার), রাবিদ ইমাম (মিডিয়া ম্যানেজার)।
উল্লেখ্য, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বুধবার (১ মে) ঢাকা ছাড়বেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। ১৭ মে ফাইনাল। এরপর টাইগাররা সেখান থেকে উড়াল দেবে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে।
স/না

