ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজে ম্যানেজার নান্নু, বিশ্বকাপে সুজন

admin
মে ১, ২০১৯ ৬:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : উল্ট গননা শুরু হয়ে গেছে বিশ্বকাপের জন্য৷ বিশ্বকাপের আগে নিজেদের আরো একটু ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে টাইগাররা।

৭২ দিনের এই দীর্ঘ সফরের ত্রিদেশীয় সিরিজে টাইগারদের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অন্যদিকে বিশ্বমঞ্চে টাইগারদের ম্যানেজারের দায়িত্বে থাকবেন সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

প্রায় আড়াই মাসের দীর্ঘ সফর হওয়ায় জাতীয় দলের ম্যানেজার হওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছিলেন, বিশ্বকাপে দলের ম্যানেজার সুজনই থাকছেন। ক্রিকেটারদের ভালমন্দ দেখভাল করার অভিভাবক হিসেবে সুজনই যোগ্য।

এদিকে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের উপর চাপ কমাতে ত্রিদেশীয় সিরিজের জন্য ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। আর বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেট বোর্ডে উচ্চ পর্যায়ের অতি নির্ভরশীল সূত্র নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় শেষ হওয়ার পর ১৭-১৮ মে’তে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন খালেদ মাহমুদ সুজন এবং মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। এসময় দেশে ফিরে আসতে পারেন মিনহাজুল আবেদিন নান্নু।

স/না