ঢাকারবিবার , ৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শোক সংবাদ

admin
মার্চ ৫, ২০১৭ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নাজিম উদ্দিন সরকার ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ করিম সরকারের বাবা এবং সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অবসরপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান বার্ধক্য জনিত কারণে আজ রবিবার মার্চ ০৫, ২০১৭ তারিখ রাত ৩টায় ঢাকায় কার্ডিও কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—————- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। বাদ আসর নিজ বাসভবনে ( সোনালী কুটির, ষোল ঘর, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে) জানাজা শেষে চাঁদপুরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান , রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন ও ড্যাফোডিল পরিবারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

স/শা