ঢাকারবিবার , ৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় কমিউনিটি ক্লিনিকে ভ্যান বিতরণ

admin
মার্চ ৫, ২০১৭ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

♦ জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে ভ্যান বিতরণ উপলক্ষে এক সভা শনিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। বক্তব্য রাখেন গালুয়া ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ খান প্রমূখ।
সভাশেষে ২০১৫-১৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে রোগী যাতায়েতের জন্য ৮টি ভ্যান বিতরণ করা হয়।

স/শা