ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এবং আইনপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবারের মঝে ব্যাক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি শনিবার সকাল ১০ টায় নগরকান্দার শংকরপাশা এবং বিকালে আইনপুর গ্রামে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়া বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তাঁর সাথে ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, বদরুজ্জামান তারা মোল্লা,বিএনপি নেতা ইসমাইল হোসেন,রেজাউল আলম রিজু,রইসউদ্দীন চোকদার, নারগিছ আক্তার, তৈয়াবুর রহমান মাসুদ,জহিরুদ্দীন চোকদার,যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, মাসুদুর রহমান,মাহমুদুল হাসান মিরান প্রমুখ।
স/শা

