ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


এপ্রিল ৮, ২০১৯ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিম নৌবন্দর থেকে লঞ্চঘাট পর্যন্ত ধলেশ্বরী নদীর তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীর তীরের চার কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান ও মোস্তাফিজুর রহমান ।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর যুগ্ন পরিচালক গোলজার আলী, মিরকাদিম বন্দরের উপ- পরিচালক শহিদুল্লাহ খাঁন । আজকের অভিযানে নৌ পুলিশ, জেলা পুলিশ, কোষ্টগার্ড ও আনসার সদস্যরা এই অভিযানে উপস্থিত ছিলেন। মিরকাদিম কাটপট্রি এলাকায় আজকে কাঠের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, রাইসমিল, সো- মেইলসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান জানান, আগামী দুই দিন এই উচ্ছেদ অভিযান চলবে। চার কিলোমিটার এলাকায় প্রায় ২০০ অবৈধ স্থাপনা আছে। মিরকাদিম বন্দর থেকে শুরু করে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারের মধ্যে যতো অবৈধ স্থাপনা আছে সবগুলো উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা না সরানোয় এখন অভিযান চালানো হচ্ছে।
স/রর