ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লৌহজংয়ে তালা প্রতিকের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাংচুর আহত ১০


মার্চ ২৯, ২০১৯ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তালা প্রতিকের সর্মথকদের উপর টিউবওয়েল প্রতিকের সর্মথকদের হামলায় নির্বাচনীয় ক্যাম্প,প্রায় ১০ টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। আহত হয়েছে ১০ জন। শুক্রবার দুপুর ৩ টার দিকে জেলার লৌহজং উপজেলার থানা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় তালা প্রতিকের সর্মথকরা থানায় আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় টিউবওয়েল প্রতিক সর্মথকরা । পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তাজুল,রিপন,শরিফসহ তালা প্রতিকের ১০ সর্মথক গুরুত্বর আহত হয়। নির্বাচনে তোফাজ্জল হোসেন তপন তালা এবং জাকির হোসেন বেপারী টিউবওয়েল প্রতিকে প্রতিদ্বন্দীতা করছেন।

তালা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তপন জানান, সকালে দু”পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। সেই জের ধরে দুপুর ৩ টার দিকে টিউবওয়েল প্রতিকের সমর্থকরা লৌহজং থানার পাশে থাকা আমার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ১০ টি মোটর সাইকেল ভাংচুর এবং ক্যাম্পের আসবাবপত্র, টিভি, চেয়ার, টেবিল ভাংচুর করে । তাদের হামলায় আমার ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছে। চারদিকে ভোটারদের আগ্রহ এবং আমার জনপ্রিয়তা হিংসান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে টিউবওয়েল প্রতিকের সমর্থকরা।

হামলা বিষয়টি অস্বীকার করে টিউবওয়েল প্রতিকের চেয়ারম্যানপ্রার্থী মো: জাকির হোসেন বলেন, আমি গণসংযোগ করতে বের হয়ে ন্যাশনাল ব্যাংকের সামনে গেলে হঠাৎ আমার গাড়ী বহরে হামলা চালায় একদল যুবক। আমাকে গাড়ী থেকে নামিয়ে দেয় । আমার কোন লোকজন তালা প্রতিকের ক্যাম্পে ভাংচুর করেনি। আমার কোন কর্ম বা সমর্থক হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটায় নাই । কারা হামলা করে ক্যাম্প ও মোটর সাইকেল ভাংচুর করেছে আমার জানা নেই।

লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: কাবিরুল ইসলাম বলেন, ২ জন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হামলা, পাল্টা হামলার ঘটনা ও ভাংচুরের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩১ তারিখের নির্বাচন অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
স/রর