মেহেরপুর প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার মেহেরপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আতাউল গনি। পরে পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সপার মোস্তাফিজুর রহমান। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন। এসময় সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে শহীদ শামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮ টায় স্টেডিয়ম মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন স্কুলের পক্ষ থেকে নাচ-গান, নাটক এসবের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/এষ্

