ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত

admin
মার্চ ২৫, ২০১৯ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ রবিবার বাঘারপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম কাজলের আনারস প্রতীকের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পর হতে কর্মী-সমর্থকদের অাগমন শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যানাগাদ উক্ত কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।

বাঘারপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার কর্মী সমাবেশে যোগ দেন। এ সময় তাদের মুহুর্মুহু শ্লোগানে সমাশে স্থল প্রকম্পিত হয়ে ওঠে। বিকাল শেষ না হতেই জনস্রোতে কর্মী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাই। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলী, আসদুজ্জামান চিশতি, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম উজ্জল, এসএম আযম, বখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, টিপু সুলতান প্রমুখ।

স/এষ্