ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হামলাকারীর নাম নেবেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী


মার্চ ২০, ২০১৯ ২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

চমক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর নাম কখনো মুখে আনবেন না দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। পার্লামেন্টে মুসলিম কমিউনিটির সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেন, ‘তিনি সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক কিছু করতে চেয়েছিলেন। কিন্তু তিনি কুখ্যাত। এ জন্য আপনারা কখনোই আমার মুখে তাঁর নাম শুনবেন না।’

গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ৫০ জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। এ ঘটনায় ৫০ জনের মতো আহত হন। হামলাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী তরুণ ব্রেনটন হ্যারিসন টারান্ট আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালান। হামলার ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিমও করেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুত্র: প/আ