ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭জন আহত হয়েছেন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রয়েড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের
খড়িবাড়িয়া গ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকরা উড়োজাহাজ প্রতিকে নির্বাচনী সভা শেষে রয়েড়া বাজারে পৌছলে নৌকার কর্মী-সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ৭ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েড়া গ্রামের মৃত জাহিদ মুসল্লীর ছেলে নজরুল ইসলাম, মৃত নিয়ামত হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, রাজ্জাকের ছেলে আমির, আসালত মন্ডলের ছেলে সিদ্দিক ও বেলায়েত মন্ডলের ছেলে কামরুলকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা জানান, নৌকা প্রতিকের প্রার্থীরা তার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।
অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার অভিযোগ করেন, রয়েড়া বাজারে অবস্থিত তার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, একটি ঘটনা ঘটেছে। ৪ জন মত আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স/রর

