ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরের গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অলিম্পিয়াডের উদ্বোধন


মার্চ ২০, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় মেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন এমপি পতœী লায়লা আরজুমান শিলা ও গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম লালু, গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন। মেলায় ১৮ টি স্টল ঠাঁই পেয়েছে। উদ্বোধন শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
স/রর