ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের’ (আইআইইআর) অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোসের্র ৪র্থ ব্যাচের পরীক্ষা আগামিকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকাল ৩টা থেকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৭৫ টি আসনের বিপরীতে ১২৭ জন আবেদন করেছেন। প্রশ্নপত্র বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ের সম্বন্বয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
এবিষয়ে আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সম্পূর্ন স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
স/শা

