ঢাকাশুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চাল-ডালের সাথে ডিমের দামও বাড়তি

admin
জানুয়ারি ১৮, ২০১৯ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

চালের বাড়তি দরের সাথে নিম্নআয়ের মানুষদের জন্য দুঃসংবাদ নিয়ে এল ডাল ও ডিমের দাম। নির্বাচনের আগে ও পরে চালের দাম কেজিপ্রতি ৩-৪ টাকা বেড়েছে। এরপর চালের দর মিল পর্যায়ে কমলেও খুচরা বাজারে এর কোন প্রভাব নেই। এদিকে গত সপ্তাহে আবার নতুন করে বেড়েছে ডাল ও ডিমের দাম। মোটা ও মাঝারি দানার মসুর ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। অন্যদিকে ডিমের দাম হালিতে ৫ টাকা বেড়ে ৩৫ টাকা।

খুচরা বাজারে বেড়েছে মসুর, অ্যাংকর ও ছোলার দাম। ডিমের দামও এখন চড়া। এ জন্য ব্যয় বেড়ে গেছে অতিপ্রয়োজনীয় কয়েকটি খাদ্যপণ্যের পেছনে।

বাজারে সবজি ও মসলাজাতীয় পণ্য বেশ কম দরেই বিক্রি হচ্ছে। বেশির ভাগ সবজি পাওয়া যাচ্ছে ২০-৪০ টাকার মধ্যেই। কাঁচা মরিচের কেজিপ্রতি দর ৪০ থেকে ৬০ টাকা। পেঁয়াজের দর কেজিতে ২০-৩০ টাকা। আলুর দর ২০-৩০ টাকা।

নির্বাচনের আগে ও পরে সরবরাহে বিঘ্ন ও সরকারিভাবে সংগ্রহ শুরু হওয়ায় চালের দাম বেড়েছিল বলে জানিয়েছিলেন ব্যবসায়ীরা। ১১ জানুয়ারি নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মিলমালিকদের সাথে বৈঠকের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে চালের দাম ১ সপ্তাহের মধ্যে কমে যাবে। কিন্তু সরু মিনিকেট চালের দর ৪ টাকা বেড়েছিল, এখন মিলগুলো এক টাকা কমিয়ে দাম বলছে। মাঝারি বিআর-৮ ও মোটা চাল ৩ টাকা বেড়েছিল।

মিরপুরের দক্ষিণ মণিপুর এলাকার একটি অংশে প্রায় সর্বনিম্ন আয়ের মানুষের বাস। সেখানে মোটা চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকা, যা আগে ছিল ৩৬-৩৭ টাকা। ফলে ওই এলাকার নিম্নআয়ের মানুষকে এখন মোটা চালে ৩ টাকার মতো বাড়তি দিতে হচ্ছে।

বাজারে মোটা ও মাঝারি দানার মসুর ডাল কেজিতে ৮-১০ টাকা বাড়িয়ে ৫৫-৬০ টাকা, মাঝারি দানা ৭০ টাকা ও সরু দানা মানভেদে ১০৫-১২০ টাকা। অ্যাংকর ডাল ৫০-৬০ টাকা কেজি চাওয়া হচ্ছে, যা আগের চেয়ে ৫ টাকা বেশি। ছোলার দামও ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা কেজি চাইছেন বিক্রেতারা।

অবশ্য ডালের অন্যতম আমদানিকারক চট্টগ্রামের বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী জানান, পাইকারি বাজারে দাম এতটা বাড়েনি। তাঁর তথ্য অনুযায়ী পাইকারি বাজারে মসুর ডাল ও অ্যাংকর ডাল কেজিপ্রতি ৩ টাকার মতো বেড়েছে। তিনি আরও জানান, অনেক দিন বিশ্ববাজারে ডালের দর অনেক কম ছিল। কিন্তু এখন তা বাড়ছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলেও জানান তিনি।

স/এষ্