প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের জন্য সুযোগ-সুবিধা অনেক বাড়ানো হয়েছে। এখন কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না। সবাইকে সততার সাথে কাজ করতে হবে।’
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন। তখন তিনি মন্ত্রণালয়ের কাজকর্মের খোঁজ-খবর নেন। তাছাড়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
দুর্নীতি নির্মূলের জন্য শেখ হাসিনা বলেন, জঙ্গি ও সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে, সেভাবে দেশ থেকে দুর্নীতিও দূর করা হবে। এমনকি মাদক, জঙ্গি বিরোধী অভিযানের মত দুর্নীতি বিরোধী অভিযানও চলবে।
এর আগে সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তখন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
স/এষ্

