ঢাকাশুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় বাসের চাকায় পিষ্ট হওয়া সেই স্কুল ছাত্রীকে বাঁচানো গেল না

admin
জানুয়ারি ১৮, ২০১৯ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

অাজম খাঁন, বাঘারপাড়া (যশোর)  থেকেঃ    ১৫ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টার দিকে বাঘারপাড়ার খাজুরায় লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিমা খাতুন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রী গুরুতর আহত হওয়ার পর যশোর জেনারেল হাসপাতাল হতে খুলনার গাজী মেডিকেলে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও বাচানো গেলনা তাকে। মৃত্যু ঘটে একটি স্বপ্নের।

যশোর-মাগুরা সড়কের খাজুরা ফিলিং ষ্টেশনের সামনে  এ ঘটনা ঘটে।  আহত স্কুল ছাত্রী ফাহিমা খাতুন সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ও খাজুরা বাজারের ডাঃ আব্দুল লতিফের মেয়ে। প্রত্যক্ষদর্শী খাজুরা বাজারের ব্যবসায়ী মোশারেফ হোসেন বলেন, হেলপার চলন্ত অবস্থায় মেয়েটিকে নামাতে গেলে  পা পিচলে পড়ে যায়। এসময় মেয়েটির দুই পায়ের উরুর উপর দিয়ে বাসের চাকা উঠে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ১৬ জানুয়ারী তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলেও অবশেষে বৃহশপতিবার রাতে সে মারা যায়।

এদিকে ঘাতক বাসটিকে ঐদিন আটক করে উত্তেজিত জনতা বাসের ড্রাইভার মাগুরার শালিখা থানার শতখালী গ্রামের ফয়জুল মোল্যার ছেলে শহিদুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় বাসের সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।  পরে স্থানীয় এলাকাবাসী যশোর-মাগুরা সড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।  ঘটনার  বিচার ও রাস্তায় স্পীড ব্রেকার দেওয়ার আশ্বাসে উত্তেজিত এলাকাবাসী সড়ক থেকে অবরোধ তুলে নেয়।  বর্তমানে বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

ফাহিমার মৃত্যুতে সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয় সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/এষ্