ঢাকাবুধবার , ১৬ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মার ওপারেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

admin
জানুয়ারি ১৬, ২০১৯ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মা নদীর ওপারেই। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা জানান।

মাহবুব আলী বলেন, “নতুন দায়িত্বে চ্যালেঞ্জ রয়েছে। তবে মানুষের কাজই হলো চ্যালেঞ্জ জয় করা। বিমান সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং আরো গতিতে সামনের দিকে এগিয়ে যাবে।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী বলেন, “আজকে আমি প্রথম এসেছি। কর্মকর্তাদের সাথে কথা হলো। আমাকে তারা প্রেজেন্টেশন দেখিয়েছেন। আমাদের হাতে বড় বড় প্রকল্প রয়েছে, অনেকগুলো চলমানও। আমার প্রাথমিক লক্ষ্য প্রকল্পগুলো যথা সময়ে শেষ করা।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়নি তা নয়। এই বিমানবন্দর নির্মাণের জন্য মুন্সিগঞ্জে স্থানও নির্ধারণ হয়েছিল। স্থানীয় মানুষের আপত্তি থাকায় সেটি হয়নি। পদ্মাসেতুর ওপারেই এটা হবে।”

স/এষ্