ঢাকাবুধবার , ৯ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারীদের বের করা প্রয়োজন: আইনমন্ত্রী

admin
জানুয়ারি ৯, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেল হত্যার নেপথ্যের নায়কদের খুঁজে বের করা প্রয়োজন, এর জন্য আইন কমিশন করতে হবে।”

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার করা যায় কি না তার জন্য আইন সংশোধন হচ্ছে। ড্রাফট তৈরি আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা এলেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।”

আইনমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মানবতাবিরোধী তাদের বিচারের জন্য ১৯৭৩ সালে আইন করা হয়েছিল। সেসময় আইনটি দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার জন্য হয়নি। তবে ১৯৭২ সালে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন জামায়াতকে বাতিল করা হয়েছিল।”

তিনি বলেছেন, “স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে চায় সরকার। এ লক্ষ্যে আবারও আইন সংশোধনের উদ্যোগ নেয়া হবে।”

স/এষ্