ঢাকাবুধবার , ৯ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শেষ ওভার থ্রিলারে জয় সিক্সার্সের

admin
জানুয়ারি ৯, ২০১৯ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রাজ :

শেষ ১২ বলে ৩৮, এমন এক পরিস্থিতিতে আশা ছেড়ে দেয়ারই কথা চিটাগাং ভাইকিংসের। অথচ এমন একটি ম্যাচই কি না শেষ বল পর্যন্ত উত্তেজনা জমিয়ে দিয়েছে। আল আমিনের শেষ ওভারে ২৪ রানের টার্গেটটা প্রায় ছুঁয়েই ফেলেছিলেন ফ্রাইলিঙ্ক।

ওই ওভারে ৩ ছক্কায় অসাধ্য সাধনের চেস্টা করেছেন এই প্রোটিয়া। তবে শেষ বলে ৭ রানের  দূরুহ টার্গেট পাড়ি দিতে পারেননি ফ্রাইলিঙ্ক। ১৬৮/৫ স্কোর পুজিঁকে ৫ রানের জয়ে পরিনত করেছে সিলেট সিক্সার্স। 

গত বছরের মার্চে নিদাহাস কাপ টি-২০তে খরুচে বোলিংয়ের অপবাদে বাংলাদেশ দল থেকে পড়েছেন বাদ তাসকিন। বিপিএলকে জাতীয় দলের ফেরার মঞ্চ হিসেবে নিয়ে সেই তাসকিন বুধবার নিজেকে মেলে ধরেছেন। দারুন বোলিং ( ৪-০-২৮-৪)করেছেন ওয়াকারের শিষ্য। প্রথম স্পেলে মার খেলেও ( ২-০-২১-১) ফিরেছেন শেষ ২টি স্পেলে। শেষ স্পেলে তার ২ উইকেট, বিশেষ করে সেট ব্যাটসম্যান সিকান্দার রাজার উইকেটটাই চিটাগাং ভাইকিংসের কাজটা কঠিন করে দিয়েছে। বোলিংয়ে ৩ উইকেটে ( ৩/২৬) আলো ছড়ানো ফ্রাইলিঙ্ক ব্যাটিংয়ে লড়েছেন একাই ( ২৪ বলে ৪৪ নট আউট)।

 এই ম্যাচে ডেলপোর্ট-আশরাফুলের ৩২ বলে ৫৭ রানের পার্টনারশিপও উত্তেজনা ছড়িয়েছে। ২২ বলে ৩৮ রানের ইনিংস শেষে ডেলপোর্ট রান আউটে কাঁটা পড়ার পরের ওভারে তাসকিনকে ক্রস খেলতে যেয়ে আশরাফুল ক্যাচ দিয়ে ফিরে এসে (২৩ বলে ২২) চিটাগাং কিংসকে বিপদে ফেলে দিয়েছেন। এমন এক ম্যাচে নায়ক সিলেট সিক্সার্সের ওয়ার্নার।

বল টেম্পারিংয়ের অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশেরও বাইরে। আইপিএলেও তাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে মহাখুশি ওয়ার্নার দ্বিতীয় ম্যাচেই চিনিয়েছেন নিজেকে। প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় এই অজিকে রান আউটে দিয়েছেন ফিরিয়ে, বুধবার চেনা ছন্দে ফিরেছেন ওয়ার্নার ( ৪৭ বলে ২ চার ১ ছক্কায় ৫৯)। স্কোরশিটে ৬ রান উঠতে ৩ ব্যাটসম্যান হারিয়ে অনোন্যপায় দলটিকে টেনে তুলেছেন ওয়ার্নার। ৪র্থ উইকেট জুটিতে আফিফকে নিয়ে ৪৭ বলে ৭১ এবং ৫ম উইকেট জুটিতে পুরানকে নিয়ে ৪৭ বলে ৭০ রানের দু’টি পার্টনারশিপে তার নেতৃত্বই সিলেট সিক্সার্সের বড় স্কোরের ( ১৬৮/৫) পথ সুগম করেছে। বিপিএলের ৪র্থ সংস্করনে অভিষেক ম্যাচেই আফিফ হোসেন ধ্রুব ধ্রুবতারা হয়ে জ¦লেছিলেন বোলিংয়ে (৫/২১)।

 ১৭ বছর বয়সে এমন ধ্রুবতারার সন্ধান পেয়ে নির্বাচকরা অপেক্ষা করতে চাননি। এ বছর শ্রীলংকার বিপক্ষে টি-২০তে অভিষেক করিয়েছেন এই ছেলেটিকে। অভিষেকে ০ রানে থেমেছেন আফিফ। সেই অপবাদে ড্রপ। এতো আগেভাগে অভিষেক চাননি নিজেও। বুধবার ২৮ বলে ৫ চার ৩ ছক্কায় ৪৫ রানের ইনিংসে তা জানিয়ে দিয়েছেন ধ্রুব। কঠিন পরিস্থিতিতে ওয়ার্নারের সঙ্গে তার বোঝাপড়াটাই ম্যাচে রেখেছে সিলেটকে।  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪১ রানের ইনিংসের পর বুধবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে পুরান করেছেন ৩২ বলে ৩ চার ৩ ছক্কায় হার না মানা ৫২ রান। শ্লগে ৩০ বলে ৫৫ রানে নেতৃত্বটা তারই।  ম্যাচ সেরার পুরস্কারটা তাই পেয়েছেন এই ক্যারিবিয়ান।