ঢাকামঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের মালিপাথরে খাল খননে ব্যাপক অনিয়ম অর্থ আদায়ের চেষ্টা্   


জানুয়ারি ৮, ২০১৯ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর,কুটিবাড়ী ও পালপাড়া এলাকায় সরকারী খাল পূর্ন: খননে ব্যাপক অনিয়ম,স্থানীয় বাসিন্দাদের বসতি ঘর ও স্থাপনা ভেঙ্গে ফেলার ভয় দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি সংঘবন্ধ চক্র।
উপজেলা পরিষদ সুত্রে জানাগেছে, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ঐতিহ্যবাহী মালিরপাথর খালটি ধলেশ্বরী নদীর পাড় হতে শুরু হয়ে বিসিক মাঠ পর্যন্ত পূন: খননের উদ্যোগ নেয় সরকার। ১২৬ জন শ্রমিক ৪০ দিনে এই খনন কাজে নিয়োজিত থাকার কথা থাকলেও সেখানে ভ্যাকুদিয়েই খালটির খনন কাজ করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই প্রকল্পের কাজ শেষ হবে। তবে বিসিক মাঠ পর্যন্ত খননের উদ্যোগ নেয়া হলেও বাজেট স্বল্পতার কারনে অর্ধেক খাল খনন করেই শেষ হবে এই প্রকল্পের কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী নদীর পাড় থেকে শুরু করে পালপাড়া পর্যন্ত ২ টি ভ্যাকু দিয়ে খনন কাজ চলছে। ইতিমধ্যে পালপাড়া পর্যন্ত খালটি পূন: খনন করা হয়েছে। তবে খালের দুই পাড়ের স্থানীয় বাসিন্ধা জামালের স্থাপনা, কামালের স্থাপনা, মাছবাড়ীর মান্নান, মোতালেবের স্থাপনা, মালম বেপারীর বাড়ী, বারেক দেওয়ানের মাঠ,হাজী নূর ইসলামের মাঠসহ একাধিক স্থানে জোর পূর্বক স্থাপনা ভাংগা হয়েছে । এমনটাই অভিযোগ জানিয়েছে স্থানীয়রা ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান, স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন মেম্বার জোর পূর্বক একাধিক স্থানে স্থানীয়দের বসতি ভেঙ্গে দিয়েছে।এবং খালের পাড় সংলগ্ন অধিকাংশ বসতি স্থাপনা ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে অর্থ আদায়ের পায়তারা করছে বলেও অভিযোগ করেছে স্থানীয়রা। শুধু তাই নয় ভ্যাকু দিয়ে খালটি গভীরভাবে খনন করে সেই মাটিগুলো সরিয়ে রাখছে ইমরান মেম্বার। স্থানীয়দের শংকা মাটিগুলো ইমরান মেম্বার বিক্রি করে দিবে। ইমরান মেম্বার আগে থেকেই একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাসহ ডজন খানেক মামলা আদালতে বিচারাধীন ।একাধিক মামলায় সাজাও খেটেছেন এই ইউপি সদস্য ইমরান। তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা স্থানীয়রা। সর্বপরি মালিরপাথর এলাকার সাধারন মানুষের কাছে আতংকের আরেক নাম ইমরান মেম্বার।
এ ব্যাপারে জানতে চাইলে ইমরান মেম্বার বলেন, সরকারীভাবে মেপে দিয়ে গেছে সেখানেই খনন হচ্ছে । কারো বসতি ভাংগা হচ্ছেনা । কাউকে কোন ভয় দেখাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ বলেন, খালটি পূর্ন: খননের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। কোন বসতি স্থাপনা ভেঙ্গে ফেলার অনুমতি দেয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স/রর