ঢাকাশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জোরেশোরে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি

admin
জানুয়ারি ৫, ২০১৯ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

হাসান জাকির ।।

বেশ জোরেশোরে চলছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি। ৯ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করার কথা রয়েছে।  অংশগ্রহণকারীরা বলছেন, তার আগেই প্রস্তুত হয়ে যাবে মেলা প্রাঙ্গন।

কাঠ মিস্ত্রির ঠুকঠাক আর লোহা লক্করের শব্দে মুখর রাজধানীর শেরে বাংলানগরে বাণিজ্য মেলা প্রাঙ্গন। বেশিরভাগ স্টলই নির্মাণ শেষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে স্থাপন করা হয়েছে মেলা সম্প্রচারের মাইক। যেখানে বাজছে গান।

বিভিন্ন শ্রমিকেরা চমক নিউজকে জানালেন, দিন রাত কাজ করছেন তারা। আর শ্রমিকদের এই শ্রমে প্রতিমুর্হুতে বদলে যাচ্ছে মেলা মাঠের চিত্র।

এবারে ছোট বড় স্টল প্যাভিলিয়ন মিলিয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৫শ’র বেশি স্টল। থাকছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, সৌন্দর্য্যের বর্ধনে ফোয়ারা ও ফুল বাগান।

রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন, এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক ইরানসহ অংশ নেবে ২০টি দেশের ব্যবসায়িরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সচিব আবু হেনা মোরশেদ জামান জানান, ‘এটি ২৪তম বাণিজ্য মেলা। আমাদের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে। মেলায় ২০টি দেশের অনেকগুলো প্রতিষ্ঠানই অংশ নিচ্ছে। মেলা সবসময় ৩০ দিনই চলে, এবারও যেদিনই মেলা শুরু হোক না কেনো ৩০ দিনই চলবে।’

নির্বাচনের কারনে প্রথা ভেঙ্গে এ বছর জানুয়ারির ১ তারিখে শুরু হয়নি মেলা। তবে মেলা চলবে প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন থেকে ৩০ দিন পর্যন্ত।

স/এষ্