আশুলিয়া প্রতিনিধি :
মহান স্বাধীনতা দিবসের এই মার্চ মাসে আজ ২ই মার্চ ২০১৭ইং তারিখে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক শাখা কমিটির সভাপতি শ্রমজীবি মানুষের নেতা মোঃ ফারুক মাদবর ও সহ সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি এর সুপারিশে আশুলিয়া থানা কমিটির সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদের জাতীয় শ্রমিক লীগের স্বাক্ষরিত প্যাডে ৪১ সদস্য বিশিষ্ট্য এক নবগঠিত জাতীয় শ্রমিক লীগের ইয়ারপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সাভারের আশুলিয়ায় বাইপাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা প্রায় ৬.৩০মিনিটে আশুলিয়া থানা কমিটির সভাপতি ইমাম হোসেনের নেতৃত্বে নবগঠিত ইয়ারপুর ইউনিয়ন কমিটির সভাপতি সরকার মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাজুল মন্ডল ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান সরকার, মহিলা বিষয়ক সম্পাদক খন্দকার জিয়াসমিন নাহারসহ সকল সদস্যদেরকে শপথ গ্রহন, আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক কছিম উদ্দিন শেখ, আশুলিয়া থানা কমিটির সিনিয়র সহ- সভাপতি রিপন, সহ- সভাপতি শাহিন মন্ডল, সারোয়ার হোসেন, আরিফ হোসেন জয় ও সহ- সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামসহ অন্যান্য নেতাবৃন্দ।
সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সহ- সভাপতি মেহেদী হাসান সুমন। পরিশেষে সকল নেতাদেরকে ফুলের মালা পড়িয়ে মিষ্টি মুখ করা হয় ।
স/শা

