বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: রবিবার বাঘারপাড়ায় টমোটো চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও লাল তীর সীড লিমিটেডের যৌথ ব্যবস্থপনায় প্রর্দশনী প্লট উপলক্ষে এ মাঠ দিবস পাইকপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। মিন্টু সুপার জাতের এ টমোটো আশানুরুপ ফলন হওয়ায় কৃষকের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার জাহীদুল আলম। কৃষক কালিপদ বিশ^াসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মায়ামিনা, লাল তীর সীড লিমিটেডের পিডিএস ম্যানেজার খবির উদ্দীন, আরএম বায়েজিদ বোস্তামি, প্রাণী সম্পদ অফিসার মামুন হোসেন, টিএম ম্যানেজার ইখলাচ হোসেন প্রমুখ।
স/এস্

