এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার ৩টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করেছে জেলা রিটানিং কর্মকর্তা। জেলার ৩ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বিএনপির বিকল্প, জাতীয় পার্টিসহ ৫জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রবিবার সকাল সাড়ে ১২ টা থেকে জেলা রিটানিং কর্মকর্তা সায়লা ফারজানার কার্যালয়ে শুরু হয় মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া। বাছাই প্রক্রিয়ায় প্রার্থী, প্রার্থীর পক্ষে প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন। জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা,পুলিশ সুপার , অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, জেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, বিটিআরসি /টেলিফোন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ ১ আসন: এই আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন জমা দেন । যাচাই বাছাই শেষে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এরা হলেন শাহ মোয়াজ্জেম হোসেন বিএনপি, মীর সরাফত আলী সপু বিএনপি, মাহী বি চৌধুরী বিকল্পধারা, শেখ সিরাজুল ইসলাম জাতীয় পার্টি, সমর দত্ত সিপিবি,আতাউর রহমান জাকের পার্টি, আতিকুর রহমান খাঁন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসাদুজ্জামান সিকদার তরিকত ফেডারেশন। এই আসনে ঋন খেলাপির কারনে বিএনপি থেকে মনোনয়ন প্রতাশী মো.আব্দুল্লাহর মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রতন ও মো: সাহাবুদ্দিনের মনোনয়নপত্রে তথ্যের গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।
মুন্সীগঞ্জ ২ আসন: এই আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । যাচাই বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এলা হলেন, সাগুফতা ইয়াসমিন এমিলি আওয়ামী লীগ, মিজানুর রহমান সিনহা বিএনপি, মনসুর হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আশরাফুল আলম জাকের পার্টি, আব্দুস সালাম আজাদ বিএনপি, বাচ্চু শেখ বিএনএফ, মেহেদি হাসান ও শফিকুল ইসলাম স্বতন্ত্র। ঋন খেলাপির কারনে বাতিল ঘোষনা করা হয়েছে জাতীয় পার্টির নোমান মিয়া মনোনয়নপত্র।
মুন্সীগঞ্জ ৩ আসন: এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে ৯ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয় । এরা হলেন আবদুল হাই বিএনপি,মৃনাল কান্তি দাস আওয়ামী লীগ, আব্দুল বাতেন জাপা, গোলাম মোহাম্মদ রাজু জাপা, মো: রুহুল আমীন ভ’ইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেখ মো: কামাল হোসেন সিপিবি, ইকবাল হোসেন মুসলিম লীগ, সৈয়দ মোখলেছুর রহমান বিএন এফ, শেখ মো: শিমুল বিপ্লবী ওয়াকার্স পার্টি । পৌর সভার মেয়র পত্নী স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিনের মনোনয়নপত্রে গণ স্বাক্ষর সঠিকভাবে না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। স/রহ

