ঢাকাশুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যে রেকোর্ড গড়ল বাংলাদেশ

admin
নভেম্বর ৩০, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম : উইন্ডিজের সিরিজের দ্বিতীয় টেস্টে আজ প্রথমবারের মত একাদশে কোন বিশেষজ্ঞ পেসার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে পেসার বলতে শুধুই সৌম্য সরকার। যদিও তিনি পার্টটাইমার তিনি না খেললে হয়ত কোন পেসারই থাকত না একাদশে। বাংলাদেশের ১১২ তম টেস্ট ম্যাচে এটাই প্রথম। এর আগে কখনই কোন পেসার ছাড়া মাঠে নামেনি টাইগাররা।

গতকাল সংবাদ ম্যাধম্যের মুখোমুখি হয়ে এই আভাস দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। যদিও তিনি পিচের কন্ডিশন বিবেচনায় নিয়ে একাদশে পেসার রাখা না রাখার সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন। তবে আজ সকালের অবস্থা দেখে হয়ত কোচ-অধিনায়ক ভেবেছেন এই পিচে বোলিংয়ে কোন সুবিধাই পাবেননা পেসাররা। তাই হয়ত গত টেস্টের মত মাত্র ৪ ওভারের জন্য পেসার নিতে চাননি অধিনায়কওকোচ।

এর আগে অবশ্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে কোনো পেসার ছাড়াই মাঠে নামে দল।

এছাড়া ইতিহাস বলছে, ভাগবত চন্দ্রশেখর, ই.এ.এস. প্রসন্ন, বিষেন সিং বেদী ও শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন এই ৪ স্পিনারকে নিয়ে কোনো পেসার ছাড়াই সুনীল গাভাস্কারের অধিনায়কত্বেও খেলেছে ভারত।

তবে সে সব ইতিহাস হাতে গুনেই হয়তো বের করা যাবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম উদাহরণ হয়ে থাকবে।

এই টেস্টেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবারও নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস ও নাঈম হাসান।

স/এষ্