বিশেষ প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান ও যুবলীগ নেতা সুজিৎ বিশ্বাসের উপর হামলা চালিয়েছে এমপি রনজিৎ রায়ের সমর্থকরা । রবিবার সন্ধ্যায় উপজেলা ধলগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগ নেতা আফিকুজ্জামান লাল্টু জানান, যুবলীগ নেতা সুজিত বিশ্বাস সন্ধ্যায় ধলগ্রাম বাজারে আওয়ামীলীগ দলীয় ( রনজিৎ রায়ের) অফিসের সামনে পৌছালে চেয়ারম্যান সুভাষ দেব নাথ অভিরামের ছেলে, উজ্জাল দেবনাথ , টিটো, পিকুল , কুদ্দুস , মেম্বার পলাশ সহ দশ বার জন সুজিতের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে আহত করে । এসময় তার মটর সাইকেল ভাংচুর করে ।
সুজিত দৌড়ে পাশে কাজল গ্রুপের অফিসে পৌছালে সেখানে যেয়ে রনজিৎ রায়ের লোকজন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমানের উপরও হামলা চালায়। অফিসে থাকা শেখ হাসিনার ছবি, চেয়ার টেবিল ভাংচুর করে । খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল , ও যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ ঘটনা স্থল যেয়ে নেতা কর্মিদের শান্ত করেছেন ।
জানতে চাইলে, বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছিলো পুলিশ ঘটনা স্থলে পৌছে দুই পক্ষের লোকজনকে নিভৃত করছে।
স/এষ্

