মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিছুজ্জামন আনিছের জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। সমাবেশে সদর উপজেলা এবং গজারিয়া উপজেলার হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন সমাবেশে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনিছুজ্জামান আনিছ মুন্সীগঞ্জ – গজারিয়া ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী। বুধবার বিকাল ৩ টা থেকে শুরু হওয়া এই জনসভায় ইতো মধ্যে মানুষের ঢল নেমেছে। নৌকা মার্কার স্লোগানে মুখরিত হয় জেলা শহরের রাজপথ। জনসভায় হাজার হাজার লোকের উপস্থিতি লক্ষ করা গেছে। জনসভায় আগতরা সকলেই এই আসনে আনিছুজ্জামান আনিছকে মনোনয়ন দেওয়ার জন্য সরকারের প্রতি আহব্বান জানান। সমাবেশে বক্তব্য রাখছেন সমাবেশে আগত নেতারা। স/রহ

