ঢাকামঙ্গলবার , ২৩ অক্টোবর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের পদ্মায় ১০ মন মা ইলিশ কারেন্ট জালসহ ৫ জেলে আটক


অক্টোবর ২৩, ২০১৮ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ১০ মন মা ইলিশ,এক লাখ মিটার কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। মঙ্গলবার ভোর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদের নেতৃত্বে চরাঞ্চলের মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলে আটকসহ এই বিপুল পরিমান মা ইলিশ ও কারেন্টজাল জব্দ করা হয়। একই সময় মাছ ধরার দুটি ট্রলার জব্দ করে তাৎক্ষনিক নিলামে ১লক্ষ ৮ টাকায় বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, ভোর থেকে পদ্মা ও মেঘনা নদীর জাজিরা,বকচর, চরআব্দুল্লাহ,কালিরচর ও বাংলাবাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় মা ইলিশ,কারেন্ট জাল ও ৫ জেলেকে আটক করা হয়।পরে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়েছে। এসময় সদর উপজেলা সি: উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির হোসেন উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলার লৌহজং উপজেলার সামুরবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ নিধন কালে জেলেদের সাথে নৌ-পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় জেলেদের ছোড়া গুলিতে পুলিশের সি-বোটর্ চালক আল-আমিন (৩০) গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ওসি আরমান হোসেন জানান, সকালে এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের নিয়মিত একটি টহল টিম লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নের সামুরবাড়ী চাঁন্দের চর এলাকায় পদ্মা নদীতে টহল দিচ্ছিলো । এসময় নদীতে জেলেরা অবৈধ ভাবে মা ইলিশ নিধন করা অবস্থায় পুলিশ তাদের দাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে । এসময় পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা এক রাউন সর্টগানের গুলি ছোড়ে এতে ক্ষিপ্ত হয়ে জেলেরা পুলিশের সি-বোট লক্ষ করে গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে সি-বোট চালক আল-আমিন আহত হয়। তবে জেলেদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় লৌহজং থানায় মামলার প্রস্ততি চলছে। স/রহ