ঢাকাবুধবার , ৩ অক্টোবর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ

admin
অক্টোবর ৩, ২০১৮ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় গিয়াস উদ্দীন (২৬) ও তুহিন মাতুব্বার (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার থেকে সালথা থানা পুলিশ তাদেরকে আটক করে। গিয়াস উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের দাউদ মোল্যার ছেলে। তুহিন একই গ্রামের ওমর মাতুব্বারের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এস.আই মাহমুদ ও এএসআই ইমেজুলসহ পুলিশে একটি টিম মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে গিয়াস উদ্দীনকে ১৫ পিচ ইয়াবা ও তুহিন মতিুব্বারকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃতদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, ইয়াবাসহ আটককৃত দুইজকে মাদক মামলা দিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্