ঢাকাবুধবার , ২৬ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মালেক নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার


সেপ্টেম্বর ২৬, ২০১৮ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৫০) নামের একজন নিহত হয়েছে। বুধবার ভোর রাতে মিরকাদিমের পৌরসভার নগর কসবা এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় মালেকের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ,৩ রাউন্ডগুলি ও ৮শত পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব । এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়। নিহত মালেক মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিন ইসলামপুর গ্রামের মৃত- শওকত আলীর পুত্র ।
র‌্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্প এর অধিনায়ক এএসপি মহিতুল ইসলাম জানান, নিহত মালেক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
স/রর