ঝিনাইদহ প্রতিনিধি :
“পুলিশের অঙ্গীকার, মাদক-জঙ্গীর প্রতিকার, পুলিশ জনতা হাতে হাত, মাদক-জঙ্গীদের বিরুদ্ধে প্রতিবাদ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ও জঙ্গী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশের আয়োজনে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসআই লিটন কুমার বিশ্বাস প্রমুখ। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/শা

