ঢাকাসোমবার , ২৪ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠত্বের পদকে মনোনিত হলেন যারা

admin
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) থেকে : বাঘারপাড়া জাতীয় শিক্ষা পদক উপলক্ষে প্রাথমিক শিক্ষা স্তরের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠদের মনোনিত করা
হয়েছে। উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি মনোনিত করেন।

বাছাই কমিটির নির্বাচনে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে, দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ওয়াবসিয়া নওরিন।

শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরিকুল ইসলাম। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন, জহুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিখা কুন্ডু। শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে, নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ এস এম সি ( বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম। সেরা বিদ্যোৎসাহী সমাজকর্মী বিবেচিত হয়েছেন, গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুস সামাদ মন্ডল।

শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন, মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মফিজুর রহমান।

এ ছাড়াও প্রাথমিক শিক্ষা অফিসের শ্রেষ্ঠ কর্মচারি নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ। শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার হয়েছেন দোহাকুলা ক্লাষ্টারের দাযিত্ব প্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার আলী আকবর । শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর দিক থেকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু এ সকল নির্বাচিতদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

স/এষ্