মাহাবুব ইসলাম উজ্জ্বল মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার হরিনাডাঙ্গা গ্রামের আব্বাস হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মামলার প্রায় এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও কোন অগ্রগতি না থাকায় ক্ষোভে এলাকবাসী ও স্কুল কলেজ শিক্ষার্থীরা মিলিত হয়ে মানববন্ধন করে।
আজ সোমবার সাড়ে ১১ টার সময় বাবুখালী ইউনিয়নের বাজার ও কলেজ রোড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২ হাজার মানুষ এ সময় অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানানো হয়।
এই মানববন্ধনে একাতত্বা ঘোষনা করে আব্বাস হত্যাকান্ডে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতারের ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখে মানববন্ধেনে বক্তব্য রাখেন, ১ নং বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী, মাগুরা জেলা পরিষদ সদস্য আলী আহম্মেদ মৃধা মিঞ্জু, প্রধান শিক্ষক রতন আলী খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আবুল বাশার, বাবুখালী বাজার বণিক সমিতির সভাপতি ইমরুল হাসান ও নিহত আব্বাসের মাতা সালেহা বেগম প্রমূখ।
উল্ল্খ্যে, ২০১৭ সালের ১৬ জুন মধ্যেরাতে একটি মসজিদের পরিত্যাক্ত পুরোনো কুপের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় আব্বাসের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মা বাদি হয়ে জুয়েল নামের এক যুবককে প্রধান আসামি করে ১২ জনের নামে ২৯ জুন মহম্মদপুর থানায় একটি মামলা করেন।
স/এষ্

