ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আন্তঃবিশ্ববিদ্যালয় কবিতা আবৃতি প্রতিযোগীতা:চ্যাম্পিয়ন ইবি ও বাকৃবি।

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ইবি  প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কবিতা আবৃতি প্রতিযোগীতায় যৌথভাবে প্রথম হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিচারকদের রায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসমেত জেরিন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিহাব সাকিব ইশান।প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান লাভ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইমরান হাসান শুভ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে ১৪ টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগীতায় অংশগ্রহন করে।সোমবার সকাল ১০ টায় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর এই প্রতিযোগীতার উদ্বোধন করেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরুস্কার প্রদান করবেন বলে জানা গেছে।

স/শা