ঢাকাশনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় পৃথক ঘটনায় ভাইপোর হাতে চাচা এবং গনপিটুনিতে নিহত এক

admin
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া প্রতিনিধি :  বাঘারপাড়ায় পৃথক ঘটনায় শনিবার সকালে ভাইপোর হাতে চাচা এবং গনপিটুনিতে এক গরুচোর শুক্রবার দিবাগত রাতের শেষভাগে ভোর ৫টার দিকে নিহত হয়েছে।

জানা যায়, ১৪ সেপ্টেম্বর বাঘারপাড়ার নারকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের আব্দুর রহমান(৪৮) জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে তার ভাইপোদের দ্বারা শারিরীকভাবে আক্রান্ত হয়। শুক্রবার বিকালে তার ছোট দুই ভাই ইকবল হোসেন ও ইকরামুল ইসলামের মধ্যে গন্ডগোলের খবর শুনে আব্দুর রহমান খানপুর বাজারের দিকে যাওয়ার সময় ছোট ভাই ইকবল হোসেনের দুই ছেলে ফয়সাল হোসেন ও আরজু হোসেন লাঠি দিয়ে তার মাথায় আঘাৎ করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর নিহতের শ্যালক ক্ষেত্রপালা মহিলা দাখিল মাদ্রাসার সুপার সাদেকুর রহমান ও নিহতের ভাই ইকরামুল ইসলাম নিশ্চিত করেন।

অপরদিকে উপজেলার সাদিপুর গ্রামের রামপুর বটতলায় গনপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক গরুচোর নিহত হয়েছে বলে জানা গেছে। সাদিপুর গ্রামের বেশ কয়েকজন জানিয়েছেন, সংঘব্ধ গরুচোরেরা শুক্রবার দিবাগত রাতে নিমতা গ্রাম থেকে ২টি গরু চুরি করে এনে ঘটনাস্থলে এসে পিক আপে ওঠানোর সময় গ্রামবাসীরা তাদের উপর চড়াও হলে কয়েকজন চোর পালিয়ে গেলেও তাদেও মধ্যে একজন ভোর ৫টার দিকে গনপিটুনিতে নিহত হয়।
বাঘারপাড়া থানার পরিদর্শক(তদন্ত) শেখ ওয়াহিদুজ্জামান সাংবাদিকদেরকে ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করেন।

আরআর