ঢাকাবৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে গুলিসহ এক সন্ত্রাসী আটক


সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শহরের চাকলাপাড়া এলাকা থেকে কিরন (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কিরন সদর উপজেলার বিষয়খালি গ্রামের আব্দুল করিমের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের চাকলাপাড়া এলাকায় কিরণ অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে এস আই ইউনুচ আলী সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত কিরনের নামে একাধিক মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স/রহ