ঢাকাবৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার


সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল শিকড়ি বটতলা সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাই পন্য উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার এসব মালামালের মূল্য ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসাইন জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী গ্রাামে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ,কসমেটিক্স, ও আতশবাজি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। স/রহ