মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের ছবিঘর সংলগ্ন মুন্সীগঞ্জ হোমিও হল নামের ঔষধের দোকানে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার বোতল নিষিদ্ধ রেক্টিফাইড স্পিড জব্দ করেছে র্যাব ১১। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ হোমিও হল নামক ঔষধের দোকান এবং দোকানের ২য় তলায় ১টি কারখানা ও ৩টি গোডাউনে অভিযান পরিচালনা করেন র্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি মো.মহিতুল ইসলাম। এসময় গোডাউনগুলো থেকে সাড়ে ৭ হাজার বোতল রেক্টি ফাইড স্পিড জব্দ করে। এ ঘটনায় মুন্সীগঞ্জ হোমিও হলের মালিক হুমায়ূন কবির (৪০) কর্মচারী আল- আমিন (৩০) এবং নূর মোহাম্মদ (২৩)কে আটক করা হয়। জব্দকৃত রেক্টিফাইড স্পিডগুলোতে ৯৯% এলকোহাল রয়েছে বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বাড়ী বরিশাল জেলার স্বরুপকাঠি উপজেলার বানারিপাড়া গ্রামে।
র্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এরা ভাড়া বাসায় থেকে তারা এই ব্যবসা চালিয়ে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। স/রহ

