এম.এম.রহমান,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ধীপাড়া এলাকায় রবিয়া বেগম (৪২) নামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ধীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকালে পরিবারের সদস্যরা ঘরে নিহতের লাশ দেখতে পায়। ঘরের সিঁধ কেটে এই ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত রবিয়া মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। স্বামী সন্তানহীন রবিয়া একা ঘরে বসবাস করতো। সে মৃত আব্দুল মজিদ শেখের মেয়ে।
নিহতের ভাই মিজান জানান, সকালে বোনের ঘরের দরজা বন্ধ দেখে তাকে উঠার জন্য ডাকদেই, কোন সাড়ার না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তার অর্ধনগ্ন লাশ দেখতে পাই। এলাকার মাদকসেবীরা আমার বোনের উপর অত্যাচার করে তাকে হত্যা করেছে।
এব্যাপারে টঙ্গীবাড়ী অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণ না গোপনাঙ্গে আঘাত করে হত্যা করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত নই, জেলা পুলিশ সুপারে নির্দেশে তদন্ত শুরু হয়েছে , জড়িতদের আইনে আওতায় আনা হবে । স/রহ

