ঢাকাসোমবার , ১৩ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটো রিকশার চাপায় ৫ বছরের শিশু নিহত


আগস্ট ১৩, ২০১৮ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় জায়েদুল আলম নামের ৫ বছরের শিশু নিহত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের খাসমহল বালুরচরে এ দূর্ঘটনা ঘটে।।স্থানীয়রা জানান, শিশু জায়েদুল বাড়ীর পাশের সড়ক দিয়ে হাটতে ছিলো এসময় একটি অটো রিকশা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। নিহত জায়েদুল খাসমহল বালুচর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ।
এ ব্যাপারে সিরাজদিখানের ইছাপুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ দুলাল হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা যায়। স্বজনরা লাশ বাড়ী নিয়ে গেছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি আবু কালাম জানান , বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।
স/রহ