ঢাকারবিবার , ৫ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে কাগজপত্র সঠিক থাকলেই ফুল দিয়ে বরন


আগস্ট ৫, ২০১৮ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ : সারাদেশে ৫ই আগষ্ট থেকে ১১ইআগষ্ট পর্যন্ত ট্রাফিক সাপ্তাহ ঘোষনা করা করেছে সরকার । সে লক্ষে রবিবার সকাল থেকে মুন্সীগঞ্জের ট্রাফিক বিভাগের সার্জেন্টগন জেলাব্যাপী তাদের কার্যক্রম শুরু করে । সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশ সার্জেন্টরা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের যানবাহনের লাইসেন্স চেক করেন। যেসকল গাড়ীর বৈধ কোন লাইসেন্স, রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র নেই সেসকল গাড়ীকে মামলা দিয়েছে। এবং যে যানবাহনের কাজগ সঠিক প্রমানিত হয়েছে তাদেরকে একটি করে গোলাপফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ট্রাফিক পুলিশ। শহরের প্রানকেন্দ্র কাচারী চত্বর এলাকায় পুলিশ বেশ কয়েকটি মটর সাইকেল আটক করে কাগজপত্র যাচাই বাছাই করে। এ সময় মো: সাইফুল ইসলাম নামের এক ছাত্র সুজুকি কোম্পানির জিক্সার মোটর সাইকেল যাহার নং- ঢাকা মেট্রো ল- ২৬- ১৬৫২ গাড়ীটির কাজগপত্র সঠিক হওয়ায় সার্জেন্ট হুন্ডার চালক সাইফুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগের ( টিআই প্রশাসন) শেখ মোহাম্মদ শাহাদাত আলী জানান, সেসকল গাড়ীর বৈধ কাগজপত্র নেই সেগুলোকে মামলা দেওয়া হচ্ছে । আর যেই গাড়ীর কাগজপত্র সঠিক প্রমানিত হচ্ছে তাদেরকে লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে । আগামী ১১ই আগষ্ট পর্যন্ত চলবে আমাদের এই কার্যক্রম ।
স/রহ