ঢাকাশনিবার , ৪ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ মাদক সেবীকে ছয় মাসের কারাদন্ড


আগস্ট ৪, ২০১৮ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ মাদক সেবী, এক মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত দুইজন আসামীকে গ্রেফতার করা করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর শনিবার সকালে আটক পাঁচ মাদক সেবীকে সিরাজদিখান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজীম ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মৃত মালুম খান এর পুত্র আমির হোসেন কাল, মৃত সুরুজ জামাল এর পুত্র মোঃ স্বাধীন মিয়া, ছোট শিকারপুর গ্রামের মোঃ জয়নাল শেখ এর পুত্র মোঃ মাসুদ শেখ, কাকালদী গ্রামের হোসেন শেখ এর পুত্র জসিম, আহম্মদ আলীর পুত্র পারভেজ। সাজা প্রাপ্ত আসামী উপজেলার হিরনের খিলগাও গ্রামের জামাল মিয়ার পুত্র মোঃ মিজান, পূর্ব ইছাপুরা গ্রামের মৃত আঃ সামাদ এর পুত্র হাফেজ নুরুল ইসলাম। এছাড়া আটক মাদক ব্যবসায়ী চম্পকদী গ্রামের আলাউদ্দিন হাওলাদার এর পুত্র রহিম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ জন মাদক সেবী, ১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সিরাজদিখান উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম ৫ মাদক সেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
স/রহ