এম.এম.রহমান,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মুজিুবর রহমান (৪৭)নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে ঢাকা জেলার দোহার থানার দক্ষিন রায়পাড়া গ্রামের মৃত আঃ মান্নানের পুত্র । রবিবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলার ঢাকা- দোহার-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাস আটক আছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
স/রহ

