ঢাকাশনিবার , ২১ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা থেকে বোমারু মোক্তার আটক


জুলাই ২১, ২০১৮ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বোমারু মোক্তার (৫০) কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকা থেকে মোক্তারকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, মোক্তার ককটেল ও বোমা বানাতে বেশ পারদর্শী । মোল্লাকান্দিতে দু”গ্রুপের সংঘর্ষের সময় ককটেল তৈরী ও বোমা বানাতো মোক্তার । কয়েক বছর আগে ককটেল বানাতে গিয়ে মোক্তারের ডান হাতের কব্জি উড়ে যায়। আটককৃত মোক্তার মোল্লাকান্দি ইউনিয়নে বোমারু এবং ককটেল মোক্তার হিসাবে ব্যাপক পরিচিত। মোক্তারের বাড়ী মোল্লাকান্দির ইউনিয়নের আমঘাটা গ্রামে ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসা্ইন জানান, মোক্তার তিনটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ মোক্তারের নামে অসংখ্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।

স/রহ