ঢাকাশনিবার , ২১ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে কোটি টাকার কারেন্টজাল জব্দ


জুলাই ২১, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় মাষ্টার ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার তৈরী নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে র‌্যাব ১১ মুন্সীগঞ্জ । শুক্রবার মধ্য রাত থেকে র‌্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এসপি মহিতুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে র‌্যাব সদস্যরা মাষ্টার ফিশিং নেট কারখানা, ১টি আয়রন করার কারখানা ও ১ টি গোডাউনে তল্লাসি চালায় । এ সময় গোডাউনগুলোতে বড় বড় হাউজে প্রক্রিয়াজাত করা অবস্থায় বিপুল পরিমান তৈরী কারেন্টজাল জব্দ করেন। এগুলো বাজারজাত করার জন্য আয়রন করার জন্য মালিক কর্তৃপক্ষ মজুদ করেছিলো । এছাড়াও কারখানার ভেতর থেকেও মজুদ করা বিপুল পরিমান কারেন্টজাল জব্দ করা হয় । শনিবার বিকাল ৪ টার দিকে র‌্যাব কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে র‌্যাব। জব্দকৃত কারেন্টজালের মূল্য ১ কোটি ৫২ লক্ষ টাকা বলে জানিয়েছে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: নাসিরউদ্দিন।
এ ব্যাপারে র‌্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কম্পানি কমান্ডার এ এসপি মহিতুল ইসলাম জানান, যতোদিন পর্যন্ত কারখানার মালিক কারেন্টজাল মেশিন সড়িয়ে না নিবে ততোদিন কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে । জব্দকৃত কারেন্টজালগুলো আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়েছে।
স/রহ