ঢাকাশনিবার , ১৪ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় ইউএনও’র ফোন ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টা

admin
জুলাই ১৪, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা জেলা প্রতিনিধি॥
মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানের দাপ্তরিক ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৩৩-৩৯৯৭৮১) ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টা করেছে প্রতারক চক্র।
শুক্রবার সন্ধ্যায় ইউএনও’র ক্লোনকৃত মোবাইল নম্বর থেকে ফোনকল আসে তারই অফিসরে দপ্তরী আ. সত্তারের ফোনে। অপরপ্রান্ত থেকে বলা হয় বাবা খুব অসুস্থ্য টাকা পাঠানো দরকার। আপনি একটা বিকাশ নম্বর নেন এবং দ্রুত দশ হাজার টাকা পাঠিয়ে দেন। দপ্তরের সন্দেহ হলে তিনি বলেন, স্যার টাকাটা আপনাকে সরাসরি দিতে চাই। পরে অপর প্রান্ত থেকে লাইন বিচ্ছিন্ন করা দেয়।
এদিকে একই অফিসের অফিস সহায়ক শফিককেও ফোন করে অর্থ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয় প্রতারক চক্রটি।

উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

আরআর