ঢাকাশুক্রবার , ১৩ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে থ্রি-নট -থ্রি রাইফেলের ৯৫০টি গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার


জুলাই ১৩, ২০১৮ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাও এলাকায় রাস্তার মাটি খুড়তে গিয়ে থ্রি-নট-থ্রি রাইফেলের ৯৫০টি গুলি ও ৩টি ম্যাগাজিন পাওয়া গেছে। শুক্রবার বেলা ২টার দিকে কোর্টগাও এলাকায় মুন্সী বাড়ির পেছনে রাস্তার ড্রেন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা গুলি ও ম্যাগজিন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, রাস্তার কাজে মাটি খুঁড়তে গিয়ে ৯৫০টি গুলি ও ৩টি ম্যাগাজিন পাওয়া গেছে। এগুলো থ্রি-নট -থ্রি রাইফেলের পুরোনো গুলি । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় মাটিতে পুঁতে রাখা হয়েছিলো ।
স/রহ