ঢাকামঙ্গলবার , ১০ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীবাড়ীর উপজেলার দিঘিরপাড় বাজারে নৌ ডাকাতদের মহড়া


জুলাই ১০, ২০১৮ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে নৌ ডাকাতদের মহড়া দেওয়ার খবর পাওয়া গেছে। ৩টি স্প্রীড বোর্ড দিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার হতে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে গিয়ে মহড়া নৌ পথে ডাকাতদলের সদস্যরা। স্থানীয় সুত্রে জানাগেছে,সোমবার সকালে সদর উপজেলার বাংলাবজার ইউনিয়নের কালিরচর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাবল হত্যা ও একাধিক ডাকাতি মামলায় আসামী উজ্জ্বল মিঝির নেতৃত্বে অলি, কাশেম, মিছির আলিসহ ১৫-২০ জন নৌ ডাকাত দিঘিরপাড় বাজারে গেলে সেখানে জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দিঘিরপাড় তদন্তকেন্দ্রের পুলিশ তাৎক্ষনিক তাদের ধাওয়া করিলে স্প্রীর্ড বোর্ড নিয়ে দ্রুত ডাকাত দলটি পালিয়ে যায়।

এ ব্যাপারে দিঘিরপাড় ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, স্পীর্ড বোর্ড নিয়ে এসে উজ্জ্বল মিঝিসহ কয়েকজন দিঘিরপাড় বাজারে ঘোরাফেরা করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
স/রহ

স/রহ