ঢাকাসোমবার , ৯ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আধারা ইউনিয়নে উদীয়মান ছাত্রলীগ নেতা জিহান হাসান হযরত আলী


জুলাই ৯, ২০১৮ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগের নিবেদিত প্রান মুন্সীগঞ্জ সদর উপজলার আধারা ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক জিহান হাসান হযরত আলী । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শবাহী ছাত্র রাজনীতির দল ছাত্রলীগ । জিহান হাসান ছোটবেলা থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে ছাত্রলীগে যোগদান করেন । তিনি বর্তমানে সদর উপজেলা ছাত্রলীগের উপ- প্রচার সম্পাদক এবং আধারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে আছেন। যোগদান করার পর থেকেই সংগঠনের নিবেদিত প্রান হয়ে কাজ শুরু করেন তিনি। দলীয় সকল প্রকার কর্মকান্ডে তার স্বতপূর্ত অংশ গ্রহন আধারা ইউনিয়নের ছাত্রলীগকে চাঙ্গা করে তুলেছে। তার নেতৃত্বে আধারা ইউনিয়ন ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠনে পরিনত হয়েছে।

এ বিষয়ে জিহান হাসানের সাথে কথা হলে তিনি বলেন, আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। রাজনীতির মাঠে এসে মুন্সীগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত চীফ সিকিউরিটি অফিসার বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের রাজনীতির আদর্শে আমি মুগ্ন হই। তাদের বাড়ীতে যাওয়া আসার ফলে পরিচয় হয় বর্তমান আধুনিক মুন্সীগঞ্জ পৌরসভার উন্নয়নের রূপকার হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ভাই এর সাথে । হাজ্বী ফয়সাল বিপ্লব ভাইয়ের সংস্পর্শে গিয়ে বঙ্গুবন্ধুর আদর্শের রাজণীতির গন্ধ পাই । কর্মীদের প্রতি তার অগাদ ভালবাসা এবং কর্মীদের মূল্যায়নে, সুখে দু:খে পাশে দাঁড়ানো সব কিছু মিলিয়ে আমি হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ভাইকে ভালবেসে ফেলি । জিহান আরো বলেন, আমি যতোদিন বেঁচে থাকবো হাজ্বী ফয়সাল বিপ্লব ভাইকে অনুসরন করবো । দেশের চলমান উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করতে চাই । আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হাজ্বী ফয়সাল বিপ্লব ভাই এর সাথে কাজ করবো । আগামীতে হাজ্বী ফয়সাল বিপ্লব ভাইয়ের হাত ধরে আওয়ামিলীগ,ছাত্রলীগসহ সকল অংগসংগঠনের নেতাকর্মীরা জাতীয় পর্যায়ে বলিষ্ট ভুমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।
স/রহ